Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Tuesday, December 19, 2023

নৌকা পেলেও মঞ্জু-মেনন-ইনু নাও আসতে পারেন সংসদে

নৌকা পেলেও মঞ্জু-মেনন-ইনু নাও আসতে পারেন সংসদে

 


নৌকা পেলেও মঞ্জু-মেনন-ইনু নাও আসতে পারেন সংসদে 

আসাদুজ্জামান সম্রাট: [২] মহাজোটের তিনটি দলের প্রধান জেপির আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাসদের হাসানুল হক ইনুর পরাজনের সমুহ সম্ভাবনা রয়েছে। 

[৩] রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নিজ জনপ্রিয়তা ও আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোন স্বতন্ত্র প্রার্থী না থাকায় নিজ যোগ্যতায় তিনি এই নির্বাচনী বৈতরণী পার হতে পারেন। 

[৪] জাসদকে ছেড়ে দেয়া বগুড়া-৪ আসনের এ কে এম রেজাউল করিম তানসেনের আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তার আসনে বিএনপির বহিস্কৃত নেতা ডা. জিয়াউল হক মোল্লা শক্তিশালী প্রার্থী এবং তার জয়লাভের সম্ভাবনা রয়েছে। এই আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে লড়ছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। গত উপ-নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে তিনি হেরেছিলেন রেজাউল করিম তানসেনের সঙ্গে।

‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা

[৫] জাসদকে ছেড়ে দেয়া লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেন নৌকা প্রতীকে নির্বাচন করলেও এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এম আব্দুল্লাহ আল মামুন। নির্বাচনে তার জয়লাভের সম্ভাবনা রয়েছে।

[৬] পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে লড়ছেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এক সময়ে তারই এপিএস মহিউদ্দিন মহারাজ। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। নির্বাচনী এলাকার তিনটি উপজেলা নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি সদস্যসহ প্রায় ৮০ ভাগ জনপ্রতিনিধি মহিউদ্দিন মহারাজের নির্বাচনী প্রচারণায় নেমেছেন। যেখানে নির্বাচনী প্রচারণার জন্য আনোয়ার হোসেন মঞ্জুর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ভিন্ন কোন পন্থা অবলম্বন না করলে এ নির্বাচনে তার পরাজয় অনেকটা নিশ্চিত।

[৭] বরিশাল-২ আসনটি ওয়ার্কার্স পাটির রাশেদ খান মেননকে ছেড়ে দেয়া হলেও গত দুটি মেয়াদে তিনি ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। ওই নির্বাচনী এলাকায় তার কোন যোগাযোগ না থাকলেও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদে তিনি যে দু’টি উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার একটি উজিরপুর পড়েছে এই আসনে। অপরদিকে বানারীপাড়ার বাসিন্দা ও শেরেবাংলা একে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হক রাজু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচনী এলাকায় তিনি খুব জনপ্রিয় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার জন্য কাজ করছেন। ফলে এ আসন থেকে রাশেদ খান মেননের জয়লাভ অনেকটাই অনিশ্চিত।


[৮] জাসদের প্রধান হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনটি ছেড়ে দেয়া হলেও এ আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী মিরপুর উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিন। হাসানুল হক ইনু নৌকা প্রতীকে নির্বাচন করলেও কামরুল আরেফিন নির্বাচন করছেন ট্রাক প্রতীক নিয়ে। তিন মেয়াদে ওই এলাকার এমপি হাসানুল হক ইনুকে নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আর এ কারনেই সবাই এক প্রকার জোর করেই কামরুল আরেফিনকে প্রার্থী করেছেন। নির্বাচনে জয়ের পাল্লা অনেকটাই ভারী তার দিকে। 

[৯] বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন হাসানুল হক ইনু। বলেছেন, জোট ছাড় দিলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মোকাবিলা করে নির্বাচন করা কঠিন হবে। তিনি নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

সুত্রঃ amadershomoy


এখনও মন্ত্রীর সঙ্গে পুলিশ, কাজ মনে হয় রাতেই হবে: ব্যারিস্টার সুমন

এখনও মন্ত্রীর সঙ্গে পুলিশ, কাজ মনে হয় রাতেই হবে: ব্যারিস্টার সুমন

 


এখনও মন্ত্রীর সঙ্গে পুলিশ, কাজ মনে হয় রাতেই হবে: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বর্তমান সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর বিরুদ্ধে ‘মন্ত্রীর প্রটোকল’ নিয়ে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একইসঙ্গে রাতে ভোট হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক পেয়েছেন তিনি। 


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে শঙ্কা প্রকাশ করেন এই স্বতন্ত্র প্রার্থী।

তিনি বলেন, ‘অন্যান্য আসনে কিন্তু একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন। আমি এখনও একজন প্রার্থীর বিরুদ্ধে না শুধু, একজন মন্ত্রী, যিনি এখনও প্রটোকল নিয়ে আছেন, তার বিরুদ্ধে নির্বাচন করছি। উনি পুলিশের গাড়ি ব্যবহার করছেন। পুলিশ দেখলেই সাধারণ মানুষ ভয়ে থাকে। এখনও পুলিশ যেহেতু মন্ত্রীর সাথে আছে, কাজ (ভোট) মনে হয় রাতেই হবে। জোরাজুরি হওয়ার সম্ভাবনা আছে মনে করে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করে। একজন কর্মকর্তাকে বিষয়টি কনফার্ম করার জন্য জিজ্ঞেস করেছি—আমি একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছি, নাকি একজন প্রটোকলওয়ালা মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করছি?। তিনি আমাকে কোনও উত্তর দিতে পারেননি।’

হবিগঞ্জ-৪ গুরুত্বপূর্ণ আসন উল্লেখ করে সায়েদুল হক সুমন বলেন, ‘বর্তমানে এই আসনের এমপি আছেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাহেব। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার এলাকার বিভিন্ন জায়গা চষে বেড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে, ব্যাপক সাড়া আমি পেয়েছি। এটা আমার জন্য আশীর্বাদ। আমি বিশ্বাস করি, ওপরে আল্লাহ আর নিচে জনগণ আমার শক্তি। এই দুই শক্তি কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনার যে মিশন, এখানে আমার এমপি হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনার যে মিশন একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। এটার জন্য আমার যা যা করা লাগবে সব করবো।’

‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা

ভোটারদের সাড়া পাওয়ার প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘নির্বাচনি এলাকায় আমি ২০ শতাংশ ভালোবাসার মানুষ পেয়েছি। বাকি ৫০ শতাংশ পেয়েছি প্রতিমন্ত্রী ও তার লোকজন দিয়ে বিভিন্নভাবে নির্যাতিত-নিপীড়িত। এই ৫০ আর আমার ২০ মিলে মোটামুটি ৭০ শতাংশ মানুষের ভালোবাসা (ভোট) পাবো বলে আশা করছি।’

প্রতীক পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঈগল প্রতীক পেয়েছি। পাখির মধ্যে একমাত্র ঈগল ঝড়ের মধ্যে নিচে নামে না। তুফান-ঝড়ে ওপরে উঠে যায়। সে কিন্তু নিচে নেমে আশ্রয় নেয় না।’


সুত্রঃ banglatribune

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

 

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে মিছিল বের করেছিলেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। তাঁদের সেই মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির নেতা–কর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।


আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। এরপর মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ।


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে একতরফা নির্বাচন করতে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। ভিন্নমতের রাজনীতি করলেও গ্রামে, পাড়া-মহল্লায় মানুষের যে সম্প্রীতি ছিল, আওয়ামী লীগ সেটা নষ্ট করে দিয়েছে।


নুরুল হক আরও বলেন, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ অস্তিত্বহীনতার আশঙ্কায় থাকলে প্রয়োজনে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার হতে পারে।


গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে। জনগণ একতরফা তফসিল মেনে নেবে না, আগামী ৭ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে যাবে না। দেশে নির্বাচন নয়, নৌকা ব‍নাম ডামি নৌকা ও স্বতন্ত্র নৌকার লড়াই চলছে বলে মন্তব্য করেন তিনি।


সুত্রঃ প্রথম আলো

ট্রেনে আগুনের ঘটনা ঘটিয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে সরকার

ট্রেনে আগুনের ঘটনা ঘটিয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে সরকার

 


ট্রেনে আগুনের ঘটনা ঘটিয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে সরকার: বিএনপি


রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সরকারের জড়িত থাকার অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। কে এই ঘটনা ঘটিয়েছে তা সুস্পষ্ট। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে।’


আজ মঙ্গলবার বিকেলে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।


‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা


আজ ভোরে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রেনের একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।


সংবাদ সম্মেলনে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ‘মানবতার শত্রু’ উল্লেখ করে রুহুল কবির বলেন, ‘একই ট্রেন কয়েক দিন আগে লাইনচ্যুত হয়েছিল। একই ট্রেন দুবার আক্রান্ত হয়েছে। এই ট্রেনের নিরাপত্তা কোথায়? এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। আমাদের বিশ্বাস, সরকার এর জন্য দায়ী।’


পুলিশের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসক, শয্যা প্রস্তুত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে রুহুল কবির বলেন, ‘হঠাৎ কেন এমন চিঠি? সবার মনে সন্দেহ জাগছে। তেজগাঁওয়ের ঘটনা কারা করেছে, সেটা স্পষ্ট হয়ে গেছে। অবরোধ-হরতালকারীদের ওপর দায় চাপানো পরিকল্পিত ঘটনা। আমরা আগেই বলেছি, সরকার এখন জঙ্গি-নাশকতার নাটক সাজাবে। সেটারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে।’


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


সরকার ডামি নির্বাচন করতে নানা কারসাজি করছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকার আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। তারা উন্নয়ন, পদ্মা সেতুর কথা বলে; কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে না। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন এখন সরকারের ক্রীতদাস। মধ্যযুগের রাজা-বাদশারা যতটা আইন মানতেন, সরকার সেই অন্ধকার সময়কেও ছাড়িয়ে গেছে।  


সরকার নির্বাচনে আসার দর-কষাকষি করতে বিএনপির নেতাদের কারাগারে নিয়েছে বলে রুহুল কবির অভিযোগ করেন। তিনি বলেন, ‘নিশ্ছিদ্র, নিরাপদ, টুঁ শব্দবিহীন নির্বাচন করতে বিএনপির নেতাদের কারাগারে নেওয়া হয়েছে। সরকার মনে করছে, রাশিয়া আছে, ভারত আছে। রাশিয়া-ভারতের সমর্থনে সরকারের পোয়াবারো অবস্থা।’


সুত্রঃ প্রথম আলো


৭০ শতাংশ লোক নৌকায় ভোট দেওয়ার জন্য তৈরি: ওবায়দুল কাদের

৭০ শতাংশ লোক নৌকায় ভোট দেওয়ার জন্য তৈরি: ওবায়দুল কাদের

 

৭০ শতাংশ লোক নৌকায় ভোট দেওয়ার জন্য তৈরি: ওবায়দুল কাদের

সকালে ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে আগুনে চারজন নিহত হওয়ার বিষয়টিকে গাজায় নারী ও শিশু হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা রেলে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তাদের ক্ষমা নেই।


ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দাবি করছে, তাদের ২১ হাজার নেতা–কর্মী নাকি জেলে আছে। চ্যালেঞ্জ করছি, জেলে আছে ১১ জন। আজ জামিন পেয়েছে দুই হাজার জন। ২১ হাজার ভুয়া, বিএনপিও ভুয়া।’



বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্ধকার থেকে বক্তৃতা করে। ছবি তোলে। কুয়াশার মধ্যে ১০-১২ জন মিছিল করে। এটা নাকি আন্দোলন!


বিএনপির আন্দোলন নিয়ে ব্যঙ্গ করে ক্ষমতাসীন দলের এই নেতা আরও বলেন, বিএনপি এ বছর আর আন্দোলন করবে না। আগামী বছর শুরু হবে। রমজানের ঈদের পর আন্দোলন হবে। কোরবানির ঈদের পর আন্দোলন হবে। এরপর আবার পাঁচ বছর পর আন্দোলন করবে! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তিনি বলেন, ‘জেলে যেতে ভয় পায়। ভুয়া। তারেকের কথায় আর আন্দোলন হবে না।’


‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা


ওবায়দুল কাদের দাবি করেন, বিদেশি সমীক্ষা বলছে, ৭০ শতাংশ লোক শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যারা ভোটকেন্দ্রে আসতে বাধা দেবে, তাদের মনে রাখতে হবে, জনগণ নির্বাচনমুখী, তারাই প্রতিহত করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস মোল্লা, ঢাকা-১১ আসনে নৌকার প্রার্থী ওয়াকিল উদ্দিন, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম।


সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন প্রমুখ।


সুত্রঃ প্রথম আলো