Showing posts with label বিশ্ব সংবাদ. Show all posts
Showing posts with label বিশ্ব সংবাদ. Show all posts

Sunday, November 26, 2023

যুদ্ধবিরতি শেষেই গাজায় হামলা শুরু হবে, বাইডেনকে জানালেন নেতানিয়াহু

যুদ্ধবিরতি শেষেই গাজায় হামলা শুরু হবে, বাইডেনকে জানালেন নেতানিয়াহু

 

 

যুদ্ধবিরতি শেষেই গাজায় হামলা শুরু হবে, বাইডেনকে জানালেন নেতানিয়াহু



ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই ফিলিস্তিনের গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী। আর একথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়ে দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল রোববার (২৬ নভেম্বর) নেতানিয়াহু সাংবাদিকদের একথা বলেন।

 তবে নেতানিয়াহু এটাও বলেছেন যে, যুদ্ধবিরতির শর্ত পূরণে হামাস রাজি থাকলে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে।সাময়িক যুদ্ধবিরতিতে একটি শর্ত রয়েছে, হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। নেতানিয়াহু এই শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন।


গত শুক্রবার গাজায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাতারের মধ্যস্ততায় সাময়িক এ যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েল ও হামাস।


সুত্রঃ প্রথম আলো


Thursday, November 23, 2023

লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হচ্ছে ইসরায়েলে

লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হচ্ছে ইসরায়েলে

 

লেবানন থেকে বৃষ্টির মতো রকেট ছোড়া হচ্ছে ইসরায়েলে


নতুন করে ইসরায়েলে আবারও হামলা জোরদার করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত ৩৫টি রকেট নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠীটি। বৃহস্পতিবার সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

আইডিএফ বলেছে, বৃহস্পতিবার লেবানন থেকে তাদের ভূখণ্ডে প্রায় ৩৫টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু রকেটকে বাধা দেওয়া হয়েছে। এ ছাড়া রকেটের উৎস লক্ষ্য করে লেবাননের দক্ষিণে পাল্টা গোলাবর্ষণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, সীমান্তে কাছে লেবাননের ভূখণ্ডে সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে। ইসরায়েলি বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের প্রতিহত করছে।

এদিকে, বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলের বেইত ইয়াহুন গ্রামে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর অন্তত পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই তেল আবিবে হামলা চালাতে থাকে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। তখন থেকে প্রায় প্রতিদিনই দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সেনা ঘাঁটি ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।

গেল কয়েক দিন ধরে এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে। দুপক্ষের মধ্যে অব্যাহত রয়েছে হামলা-পাল্টা হামলা। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। কাতার জানিয়েছে শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বন্দি বিনিময়ের মাধ্যমে। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চারদিন গাজা উপত্যকার সব এলাকায় সামরিক যান চলাচল বন্ধ রাখবে ইসরায়েল। চিকিৎসা ও জ্বালানিসহ শতশত মানবিক সহায়তার ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

যুদ্ধবিরতিকালীন চার দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ড্রোন উড়ানোও বন্ধ থাকবে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন গাজা উপত্যকার সমস্ত অঞ্চলে কাউকে আক্রমণ বা গ্রেপ্তার করতে পারবে না ইসরায়েল। এ ছাড়া সালাহ আল-দ্বীন স্ট্রিটে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার শর্তও দিয়েছে হামাস।

সুত্রঃ কালবেলা


ইসরাইলের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ

ইসরাইলের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ

 

ইসরাইলের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল হিজবুল্লাহ



ইসরাইলের উত্তরাঞ্চলের বিরানিত সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ইসরাইলি সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।


সোমবার সকালে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। ভিডিওতে দেখা যায়, লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইসরাইলের বিরানিত সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিরানিত সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ছোড়া রকেট আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। ভিডিওতে দেখা যায়, রকেট আঘাত হানার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায়। তবে এই হামলায় কোনো হতাহত হয়নি।

ওই হামলার ঘটনার পরপরই ইসরাইলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শমোনা, মানারা  ও মার্গালিওট শহরে বিষয়ে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরাইলের তিনটি শহরে রকেট সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। লেবানন থেকে ছোড়া রকেটের বিষয়ে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাহাজ আটকের পর ইসরাইলকে আরও কঠোর হুশিয়ারি হুথিদের

সতর্ক সংকেত বাজানোর পরপরই ওই তিন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হিজবুল্লাহর ছোড়া রকেট আটকে দেওয়া হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী।

তবে সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর সংঘাত গত কয়েক দিনে তীব্র আকার ধারণ করেছে। উভয়পক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরাইলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭০ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট।

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি-বন্দী বিনিময় শুরু হবে শুক্রবার

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি-বন্দী বিনিময় শুরু হবে শুক্রবার

 

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি-বন্দী বিনিময় শুরু হবে শুক্রবার


কাতারের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলছেন, ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে শুক্রবার গ্রীনিচ মান সময় ভোর পাঁচটায়। বিকেল চারটায় প্রথম দফা জিম্মি হস্তান্তর করা হবে। কাতার এই চুক্তিতে মধ্যস্থতা করছে।

মুখপাত্র মাজেদ আল-আনসারি দোহায় সাংবাদিকদের বলেছেন, চুক্তির আওতায় গাজার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পূর্ণ যুদ্ধবিরতি হবে। তিনি আরও বলেন চুক্তির আওতায় ইসরাইলে বন্দী কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে।

জঙ্গি গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরাইল থেকে যাদের অপহরণ করেছিল, তাদের মধ্য থেকে ৫০ জন নারী ও শিশুকে ইসরাইলের হাতে ১৫০ জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে মুক্তি দেয়া হবে।

শুক্রবার গাজা থেকে ১৩ জন জিম্মিকে হস্তান্তর করা হবে। এরপর এই অস্ত্র-বিরতি চলাকালে প্রতিদিন দফায় দফায় ৫০ জন জিম্মির বাকিদের হস্তান্তর করা হবে।

শুক্রবার যেসব জিম্মি মুক্তি পাবার কথা, ইসরাইল তাদের একটা প্রাথমিক তালিকা পেয়েছে বলে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর বৃহস্পতিবার ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তির মধ্যস্থতায় সহায়তা করার জন্য কাতারের শেখ তামিম বিন হামাদ আল-সানি এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা গতকাল ৩০০টি হামাস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে জঙ্গি গোষ্ঠীর ব্যবহৃত টানেল, গুদাম এবং এন্টি ট্যাংক অবস্থান অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরাইল বলেছে, হামাসের মুক্ত করা অতিরিক্ত প্রতি ১০ জন জিম্মির জন্য যুদ্ধে চার দিনের বিরতি অতিরিক্ত একদিন করে বাড়ানো হবে। ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস বলেছে, তারা মুক্তির যেকোনো কাজে সহায়তা করতে পারে।

যুদ্ধবিরতির ফলে গাজায় ফিলিস্তিনিদের কাছে আরও মানবিক সহায়তা পৌঁছানো যাবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ধরনের সহায়তা ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে।

জাতিসংঘ বলেছে, গাজায় ১৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ৯ লাখ ৪৫ হাজার মানুষ জাতিসংঘের পরিচালিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

সুত্রঃ  ভয়েস অফ আমেরিকা