Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Tuesday, December 19, 2023

নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

 

নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

অভিনয়ের চেয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি আলোচনায় থাকেন। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দুই বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন মডেল কৃষেণ ব্রজকে। ২০১৯ সালের জানুয়ারিতে সে সংসারও ভেঙে যায়। একই বছরের ১৯ জুন শ্রাবন্তী বিয়ে করেন জিম ট্রেনার রোশন সিংকে। ২০২০ সালে আলাদা হয়ে যান তাঁরা।

শ্রাবন্তীর হট ছবি


বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই তাঁর সংসার। শোনা যাচ্ছে, আবারও ‘সম্পর্কে’ জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তী বর্তমানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে প্রেম করছেন। শুভ্রজিতের পরবর্তী ছবি ‘দেবী চৌধুরাণী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। এই ডিসেম্বরেই সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

অবশ্য বেশ কিছুদিন ধরেই কলকাতার বিনোদনজগতে গুঞ্জন, শ্রাবন্তী আর ‘দেবী চৌধুরাণী’ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রর মধ্যে প্রেম চলছে! এখনো এ বিষয়ে কোনো কথা না বললেও খুব শিগগির নাকি শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বদলে ফেলবেন স্ট্যাটাস।

  শ্রাবন্তীর হট ছবি

শ্রাবন্তী-শুভ্রজিতের সম্পর্কের সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী। যত দিন চলচ্চিত্র উৎসব চলেছে, তত দিনই তাঁরা একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। কলকাতায় ফিরে আসার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরাণী’ তৈরি করছেন শুভ্রজিৎ। হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এর আগে গত বছর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপে ঘুরতে যাওয়া, হিরের আংটি উপহার দেওয়াসহ বেশ কিছু বিষয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী। অবশ্য সে সময় শ্রাবন্তী জানিয়েছিলেন, অভিরূপের সঙ্গে তিনি প্রেম করছেন না, বরং তাঁরা ‘বিশেষ বন্ধু’। অভিরূপ সব সময় তাঁর পাশে থাকেন বলেও জানান শ্রাবন্তী। শুধু তা-ই নয়, অভিরূপের ভালো দিক সম্পর্কেও জানান শ্রাবন্তী।


তিনি বলেন, ‘অভিরূপ মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের খেয়াল রাখে। বন্ধু হিসেবেও এমন একজন, যার কাছে মনের কথা খুলে বলা যায়।’ সাক্ষাৎকারে অভিরূপের কোন বিষয়টি খারাপ লাগে, সেটাও জানান শ্রাবন্তী, ‘জিম করতে বললেও করে না, যেটা আমার খারাপ লাগে।’ সে সম্পর্ক কত দূর এগিয়েছে, এ বিষয়ে পরে আর কিছু শোনা যায়নি।


শ্রাবন্তী সর্বশেষ কাজ করেছেন ‘আমি আমার মতো’ নামের একটি ছবিতে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এতে শ্রাবন্তীর সঙ্গে আছেন জীতু কমল। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।


সুত্রঃ প্রথম আলো



Friday, December 1, 2023

‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা

‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা

 





‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা


রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা আগামীকাল ১ ডিসেম্বর ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। সিনেমাটি এখন বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি জানান, 'অ্যানিমেল' সিনেমাটি এখনও সেন্সরে জমা পড়েনি। 


Animal Movie (2023) Full HD 1080p Download Here


এদিকে সিনেমাটি ভারতীয় সেন্সর বোর্ড থেকে প্রাপ্তবয়স্কের সনদ (অ্যাডাল্ট সার্টিফিকেট) পেয়েছে। সে ক্ষেত্রে এই সিনেমা বাংলাদেশে কিভাবে মুক্তি পাবে? এমন প্রশ্ন উঠেছে। দেশ রূপান্তরের হাতে এসেছে সিনেমাটির সেন্সর সার্টিফিকেট। যেখানে দেখা গেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিনেমাটিকে শুধু প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা উল্লেখ করে এ ক্যাটাগরি দিয়েছে। যেখানে লেখা রয়েছেন ‘অ্যাডাল্ট অনলি।’

সামাজিক মাধ্যমে সিনেমাটির বেশকিছু অ্যাডাল্ট দৃশ্য ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মাঝেও নানারকম প্রতিক্রিয়া শুরু হয়েছে।


এমন দৃশ্য রয়েছে সিনেমাটিতে  

এ বিষয়ে বাংলাদেশের সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন , অন্য দেশের সিনেমা সে দেশে যে সার্টিফিকেট পায় তা দেশে বদলানো যায় কি না আমি জানি না। তবে আমি দেখেছি, হলিউডের সিনেমার যে দৃশ্য সেন্সর করা প্রয়োজন সেটার সুযোগ এখানে নেই।   

‘অ্যানিমেল’ সিনেমাটি নিয়ে উপমহাদেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। রণবীর কাপুরের লুক যেমন আগ্রহজাগানিয়া, তেমনই তৃপ্তির জন্যও অপেক্ষা করছেন ভক্তরা। নেটফ্লিক্সের ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বলিউডের তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি। এবার ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে আবারও পর্দায় আসছেন তিনি।

 ‘অ্যানিমেল’ দেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। এই নির্মাতা এর আগে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ ও ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

২০০ কোটি বাজেটের ‘অ্যানিমেল’ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।


Animal Movie (2023) Full HD

File Size: 1.2 GB


সুত্রঃ দেশ রূপান্তর

রণবীর কাপুরঅ্যানিমেল

অন্য রকম শাড়িতে নজর কাড়লেন রুনা

অন্য রকম শাড়িতে নজর কাড়লেন রুনা

 


অন্য রকম শাড়িতে নজর কাড়লেন রুনা



অভিনয় নিয়ে বরাবরই আলোচনায় ছিলেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী রুনা খান। গত বছরে হঠাৎ ৪০ কেজি ওজন কমিয়ে ফটোশুটে ধরা দিলে চমকে যান সহকর্মী থেকে শুরু করে সবাই। ওজন কমানোর এই যাত্রায় যাননি জিমে। নিজের বানানো খাবারের রুটিন বদলে দিয়েছিল তাঁকে। পাশাপাশি টক্সিক মানুষের সঙ্গ ত্যাগ করে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন বলে জানান তিনি। ওজন কমানোর পর অনেক ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। যখনই সেসব ছবি ফেসবুকে প্রকাশিত হয়, তখন সবার নজর কাড়ে। আজাদ আবুল কালামের তোলা স্থিরচিত্রে একনজরে দেখে নেওয়া যাক নজরকাড়া রুনাকে—

ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করেছেন রুনা খান। কথা হলে জানান, ঢাকার উত্তরায় একটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। সিল্ক ও মসলিনের ফিউশন শাড়ি পরিহিত রুনা খানের এই স্থিরচিত্রগুলো নজর কেড়েছে। মন্তব্যের ঘরেও তা টের পাওয়া গেছে।



গোপনে বিয়ে করেছিলেন রানী

গোপনে বিয়ে করেছিলেন রানী

 


গোপনে বিয়ে করেছিলেন রানী, এক বছর স্বামী নিয়ে হোটেলে থাকতেন


‘ইতালিতে চমত্কার এক অনুষ্ঠানের মাধ্যমে আমি আর আদি (আদিত্য) বিয়ে করেছি। আমাদের পরিবারের সদস্য ও কাছের কয়েকজন বন্ধু বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একজনের অনুপস্থিতি আমি ভীষণভাবে মিস করেছি। তিনি হলেন প্রয়াত যশ চোপড়া। কিন্তু আমি জানি, সশরীর না থাকলেও তাঁর অদৃশ্য সত্তা আমাদের সঙ্গেই ছিল। আমার দৃঢ় বিশ্বাস, তিনি চিরকাল আমাকে ও আদিকে তাঁর ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে যাবেন।’

Monday, November 27, 2023

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন মাহিয়া মাহি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন মাহিয়া মাহি

 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন মাহিয়া মাহি




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার ভগ্নিপতি জামাল হোসেন।

সোমবার সন্ধ্যায় বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহি নিজেই। তিনি বলেন, 'তানোর ও নাচোল দুটোই আমার এলাকা। নাচোলে বাবার বাড়ি হলেও নানীর বাড়ি সূত্রে তানোরেও আমার বাড়ি আছে। আমি দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করেছি। বিভিন্নভাবে এলাকার মানুষের সহায়তা করার চেষ্টা করেছি। তাই রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি।' 

জানা গেছে, চিত্রনায়িকা মাহিয়া মাহির জাতীয় পরিচয়পত্রে নাম শারমিন আক্তার নিপা মাহিয়া। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মাহি এবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। এই আসনে নৌকার টিকিট পেয়েছেন জিয়াউর রহমান। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ থেকে মনোনয়ন উত্তোলন করলেন মাহি।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, রাজশাহী-১ আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহী ও বিএনএমএর সামসুজ্জোহা-এই দুইজন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন।

এর আগে ২০২২ সালে এই একই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। সেবারও দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে।

সুত্রঃ ইত্তেফাক

মাহিয়া মাহিনির্বাচন