Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Tuesday, December 19, 2023

এখনও মন্ত্রীর সঙ্গে পুলিশ, কাজ মনে হয় রাতেই হবে: ব্যারিস্টার সুমন

এখনও মন্ত্রীর সঙ্গে পুলিশ, কাজ মনে হয় রাতেই হবে: ব্যারিস্টার সুমন

 


এখনও মন্ত্রীর সঙ্গে পুলিশ, কাজ মনে হয় রাতেই হবে: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বর্তমান সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর বিরুদ্ধে ‘মন্ত্রীর প্রটোকল’ নিয়ে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একইসঙ্গে রাতে ভোট হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক পেয়েছেন তিনি। 


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে শঙ্কা প্রকাশ করেন এই স্বতন্ত্র প্রার্থী।

তিনি বলেন, ‘অন্যান্য আসনে কিন্তু একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন। আমি এখনও একজন প্রার্থীর বিরুদ্ধে না শুধু, একজন মন্ত্রী, যিনি এখনও প্রটোকল নিয়ে আছেন, তার বিরুদ্ধে নির্বাচন করছি। উনি পুলিশের গাড়ি ব্যবহার করছেন। পুলিশ দেখলেই সাধারণ মানুষ ভয়ে থাকে। এখনও পুলিশ যেহেতু মন্ত্রীর সাথে আছে, কাজ (ভোট) মনে হয় রাতেই হবে। জোরাজুরি হওয়ার সম্ভাবনা আছে মনে করে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করে। একজন কর্মকর্তাকে বিষয়টি কনফার্ম করার জন্য জিজ্ঞেস করেছি—আমি একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছি, নাকি একজন প্রটোকলওয়ালা মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করছি?। তিনি আমাকে কোনও উত্তর দিতে পারেননি।’

হবিগঞ্জ-৪ গুরুত্বপূর্ণ আসন উল্লেখ করে সায়েদুল হক সুমন বলেন, ‘বর্তমানে এই আসনের এমপি আছেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাহেব। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার এলাকার বিভিন্ন জায়গা চষে বেড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে, ব্যাপক সাড়া আমি পেয়েছি। এটা আমার জন্য আশীর্বাদ। আমি বিশ্বাস করি, ওপরে আল্লাহ আর নিচে জনগণ আমার শক্তি। এই দুই শক্তি কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনার যে মিশন, এখানে আমার এমপি হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনার যে মিশন একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। এটার জন্য আমার যা যা করা লাগবে সব করবো।’

‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা

ভোটারদের সাড়া পাওয়ার প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘নির্বাচনি এলাকায় আমি ২০ শতাংশ ভালোবাসার মানুষ পেয়েছি। বাকি ৫০ শতাংশ পেয়েছি প্রতিমন্ত্রী ও তার লোকজন দিয়ে বিভিন্নভাবে নির্যাতিত-নিপীড়িত। এই ৫০ আর আমার ২০ মিলে মোটামুটি ৭০ শতাংশ মানুষের ভালোবাসা (ভোট) পাবো বলে আশা করছি।’

প্রতীক পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঈগল প্রতীক পেয়েছি। পাখির মধ্যে একমাত্র ঈগল ঝড়ের মধ্যে নিচে নামে না। তুফান-ঝড়ে ওপরে উঠে যায়। সে কিন্তু নিচে নেমে আশ্রয় নেয় না।’


সুত্রঃ banglatribune

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

 

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে মিছিল বের করেছিলেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। তাঁদের সেই মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির নেতা–কর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।


আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। এরপর মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ।


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে একতরফা নির্বাচন করতে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। ভিন্নমতের রাজনীতি করলেও গ্রামে, পাড়া-মহল্লায় মানুষের যে সম্প্রীতি ছিল, আওয়ামী লীগ সেটা নষ্ট করে দিয়েছে।


নুরুল হক আরও বলেন, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ অস্তিত্বহীনতার আশঙ্কায় থাকলে প্রয়োজনে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার হতে পারে।


গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে। জনগণ একতরফা তফসিল মেনে নেবে না, আগামী ৭ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে যাবে না। দেশে নির্বাচন নয়, নৌকা ব‍নাম ডামি নৌকা ও স্বতন্ত্র নৌকার লড়াই চলছে বলে মন্তব্য করেন তিনি।


সুত্রঃ প্রথম আলো

কর্মী-সমর্থকদের মাঠে রেখে চলে গেলে কাপুরুষের মতো কাজ হবে: ইসি আনিছুর

কর্মী-সমর্থকদের মাঠে রেখে চলে গেলে কাপুরুষের মতো কাজ হবে: ইসি আনিছুর

 

কর্মী-সমর্থকদের মাঠে রেখে চলে গেলে কাপুরুষের মতো কাজ হবে: ইসি আনিছুর

নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থীদের শেষ সময় পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, কর্মী-সমর্থকদের মাঠে রেখে চলে গেলে সেটা কাপুরুষের মতো কাজ হবে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


মো. আনিছুর রহমান বলেন, ‘ভোটের দিন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়। প্রার্থীরা বলেন, “আমার এজেন্ট বের করে দিয়েছে।” মূলত তিনি এজেন্টই দেননি। যে কারণে আজকে প্রার্থীদের বলেছি ভোটের দিন একটি নির্ধারিত ফরম দেব। ভোট শুরু হওয়ার আধা ঘণ্টা আগে সাড়ে সাতটায় যেন তাঁদের এজেন্টের নাম দেন এবং তাঁরা যেন উপস্থিত থাকেন। ভোট শেষ হওয়ার পরে গণনা পর্যন্ত এজেন্টদের থাকতে হবে এবং ফলাফলে স্বাক্ষর দেবেন তাঁরা। প্রার্থীর ফলাফল যা–ই হোক না কেন এজেন্টকে উপস্থিত থাকতে হবে।’


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্য নিয়ে পাঁচজন নির্বাচন কমিশনার এখন সারা দেশে ঘুরে ঘুরে কাজ করছেন বলে জানান ইসি মো. আনিছুর রহমান। তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করণীয়, আমরা তা করে যাচ্ছি। বিশেষ করে যাঁরা স্বতন্ত্র প্রার্থী আছেন, তাঁদের অভিযোগের কথা শুনেছি। আমি মনে করি, এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী যাঁরা আছেন, তাঁরা শক্তি ও সামর্থ্য নিয়েই মাঠে নেমেছেন। আমরা তাঁদের বলেছি, তাঁরা যেন শেষ পর্যন্ত মাঠে থাকেন। কর্মী–সমর্থকদের মাঠে রেখে চলে গেলে সেটা কাপুরুষের মতো কাজ হবে।’


মতবিনিময় সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনসহ চাঁদপুরের পাঁচটি আসনের অধিকাংশ প্রার্থী উপস্থিত ছিলেন।


সুত্রঃ প্রথম আলো

Friday, December 1, 2023

নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাবে না, এক্সিডেন্ট অনিবার্য: রিজভী

নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাবে না, এক্সিডেন্ট অনিবার্য: রিজভী

 


নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাবে না, এক্সিডেন্ট অনিবার্য: রিজভী


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে নির্বাচনী ট্রেনের কথা বলেছেন তা গন্তব্যে পৌঁছাতে দেবে না মুক্তিকামী জনতা। সুমতি হলে তার আগেই সরকারের ফ্যাসিবাদ মডেলের নির্বাচনী মডেল থামিয়ে জনগণের দাবি মেনে নিন। অন্যথায় এক্সিডেন্ট অথবা পতন অনিবার্য।’


রিজভী বলেন, ‘দেশ-বিদেশের সবাই শেখ হাসিনার আসন্ন অভিনব ভোট ডাকাতির ফর্মূলা আগে ভাগেই জেনে গেছে। সহযোগী নির্বাচন কমিশন রকিব ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫৪ জনকে বিজয়ী করে রেকর্ড গড়েছেন। হুদা কমিশন ২০১৮ সালে রাতের আঁধারে ব্যালটে সিল দিয়ে ভোট ডাকাতির অভূতপূর্ব রেকর্ড তৈরি করেছে বিশ্বে। এবার ফ্যাসিবাদের দোসর কাজী হাবিবুল আওয়াল সরকারের “চুজ অ্যান্ড পিক” করা হবে ভোটের রাতে ফলাফল ঘোষণার মাধ্যমে। বাংলাদেশে যে তথাকথিত নির্বাচনের পায়তারা চলছে তা ভোটারদের নয়, জনগণের জন্য নয়, এটা হতে চলেছে সরকারের আরেকটি কদর্য রাজ্যাভিষেকের উৎসব।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ট্রেনের সব যাত্রীতো নৌকা আর আওয়ামী লীগের গণবিচ্ছিন্ন লোকজন। নগদ টাকায় ক্রয় করা কতিপয় উচ্ছিষ্টভোগী বেঈমান গণশত্রুকে ছলে বলে কৌশলে ভাগিয়ে নিয়ে সঙ্গে ট্রেনে তুলেছে। ৫৭ সেকেন্ডে ৪৩ ভোটের খোয়াবে যারা এলাকায় গেলে ভোটবঞ্চিত মানুষের গণধোলাইয়ের শিকার হতে পারে। ইতোমধ্যে জাতিসংঘসহ ইউরোপ-আমেরিকা নিশ্চিত হয়েছে যে, আরেকটি তামাশার পাতানো নির্বাচনরঙ্গ মঞ্চস্ত করতে চলেছে এই সরকার। এ কারণে জাতিসংঘ ঘোষণা করেছে এই ভূয়া নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবেন না। অন্য সব গণতান্ত্রিক রাষ্ট্রও আগ্রহ হারিয়ে ফেলেছে।’

রিজভী বলেন, ‘গোটা বিশ্ব যখন বাংলাদেশের ভোটাধিকার বঞ্চিত, গণতন্ত্রকামী মানুষের পক্ষে সরব তখন গত ১৫ বছর ধরে বিনা ভোটে বন্দুকের নলের মুখে ক্ষমতাদখল করে থাকা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য-বিবৃতি দিচ্ছে রাশিয়া, চীন ও ভারত। রাশিয়া-চীনেতো গণতন্ত্র নেই। আমাদের কাছের প্রতিবেশী ভারত, যে রাষ্ট্রটি গণতান্ত্রিক এবং গণতন্ত্রের ঐতিহ্য আছে। সেই ভারত সরকার সরাসরি কিভাবে একটি অগণতান্ত্রিক সরকারের পক্ষে অবস্থান নেয়?’

তিনি বলেন, ‘বিএনপিকে জাতীয় নির্বাচনকে দূরে রাখতে বিএনপির নেতাকর্মীদের পেছনে সুকৌশলে পুলিশের ইউনিফর্ম পরিয়ে চিহ্নিত মাফিয়া চক্রকে লেলিয়ে দেওয়া হয়েছে। সরকার গত একযুগে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লাখেরও বেশি মামলা দিয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব ভুয়া মামলায় ৫০ লাখের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। এ ধরণের অনাচার বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। ৭১ সালের মুক্তিযুদ্ধে পাক হানাদারবাহিনী এবং তাদের সহযোগী সঙ্গী রাজাকারবাহিনীর চরিত্রে গড়ে ওঠা আওয়ামী হানাদার বাহিনীর নির্যাতন নিপীড়নে সারাদেশে বিএনপির দুই কোটির বেশি নেতাকর্মী দিনের পর দিন ঘরছাড়া।’

রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের চেয়েও বিচার বিভাগের অবস্থা আরও ভয়ঙ্কর। মিথ্যা কিংবা গায়েবি মামলা দিয়ে পুলিশ যেভাবে বিএনপি নেতাকর্মীদের ফাঁসাচ্ছে একইভাবে কতিপয় বিচারকও বিরোধী দলকে ফাঁসাতে আদালতকে ব্যবহার করছে। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এখন শুধু গায়েবি মামলাই নয়, গায়েবি বিচারও চলছে। বিএনপি নেতাকর্মী যারা কয়েকবছর আগে ইন্তেকাল করেছেন তাদেরকেও কারাদন্ড দেয়া হচ্ছে। এর মানে, গায়েবি মামলার যেমন কোনো তদন্ত হচ্ছে না অপরদিকে আদালতে মামলার কোনো শুনানিও হচ্ছে না।’

সারা দেশে নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ১২টি, আসামি করা হয়েছে ১৩১৫ জনের অধিক নেতাকর্মী, মোট আহত ২০ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে ২  জনের। এছাড়া গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট গ্রেপ্তার ৬ হাজার ৩৯০ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা ২১৮টি, মোট আসামি ২৫২০০ জনের অধিক নেতাকর্মী, মোট আহত ৮৫৭ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে ৬ জনের।’

সূত্রঃ দেশ রূপান্তর

বিএনপিরুহুল কবির রিজভী

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীই ৪ শতাধিক

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীই ৪ শতাধিক

 


আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীই ৪ শতাধিক


জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে আওয়ামী লীগের মুখোমুখি এবার দলটিরই অন্তত ৪৪২ জন স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১৪৪ জন বেশি।


সাধারণত দলের প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রার্থী হলে সেটাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধ হিসেবে গণ্য করা হয়। কেউ কেউ এসব প্রার্থীকে ‘বিদ্রোহী’ বলে পরিচয় দেন। তবে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েই দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে।


রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আওয়ামী লীগের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ওই সংখ্যা সংগ্রহ করেছেন প্রথম আলোর প্রতিনিধিরা।


সূত্রঃ প্রথম আলো